
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানের সরকারের পতন আসন্ন বলে ইঙ্গিত দিয়ে বলেছেন এভাবেই একনায়কন্ত্রের পতন হবে।
এক্স-তে এক পোস্টে কাটজ বলেন, ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলা চালানো হচ্ছে। এসব স্থাপনাগুলো ভেঙে পড়ছে। ইরান ও এর আশপাশের বাসিন্দারা পালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার কাটজ সতর্ক করে বার্তা দিয়েছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির পরিণতি ইরাকের সাদ্দাম হোসেনের মতোই হতে পারে।