
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) কর্তৃক আল-উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এই হামলাকে ‘কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমার লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের পরিপন্থী’ বলে অভিহিত করেছেন। খবর আল-জাজিরা।
আল-আনসারি এক বিবৃতিতে বলেন, ‘আমরা, কাতার রাষ্ট্র, এই নির্লজ্জ আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করি।’
তিনি আরও জানান, কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই হামলা প্রতিহত করেছে এবং ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে রুখে দিয়েছে।