মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে কুয়েত সরকার তার আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। খবর আল-জাজিরা।
এই সিদ্ধান্তের ফলে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন ফ্লাইটের সময়সূচি পরিবর্তন, বাতিল বা ঘুরিয়ে দেওয়া হতে পারে। জানা গেছে, সম্প্রতি ইরান কাতারের মার্কিন আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করার পর এই সতর্কতা অবলম্বন করা হয়েছে। এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি এড়াতে এবং বিমানযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে।