Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ইউরোপীয় নাগরিক আটক


২৪ জুন ২০২৫ ২০:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের দক্ষিণাঞ্চলীয় হোরমোজগান প্রদেশে এক ইউরোপীয় নাগরিককে আটক করা হয়েছে। ইরানের ফার্স সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তিকে “সংবেদনশীল ও সামরিক এলাকায় গুপ্তচরবৃত্তির” অভিযোগে আটক করা হয়েছে। খবর আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যক্তি পর্যটক হিসেবে ইরানে প্রবেশ করেছিলেন এবং সামরিক ও স্পর্শকাতর স্থাপনা থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন।

উল্লেখ্য, ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কয়েক ডজন ব্যক্তিকে আটক করেছে এবং কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর আগে মঙ্গলবারেই, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসরায়েলের মোসাদের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে আরও ছয়জনকে আটক করা হয়েছে।