
ভোট দিতে আসা শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা
চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর গণনা শেষে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।
ভোট গ্রহণ শুরুর আগে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছানো হয়েছে। প্রতিটি অনুষদ ভবনে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন। আড়াই শতাধিক সিসি ক্যামেরায় তদারকি করা হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া।