
জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৯১৯ জন। ভোট পড়েছে মোট ৮ হাজার ১৬টি, বা ৬৭ দশমিক ৯ শতাংশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে সকল কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। বর্তমানে ভোট গণনা চলছে।
এবারের নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৮ প্রার্থী। নির্বাচনে বামপন্থী, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত ৮টি প্যানেল অংশগ্রহণ করে। তবে, কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে ছাত্রদলসহ প্রগতিশীল ছাত্রসংগঠনের চারটি প্যানেল। তারা পুনর্নির্বাচনেরও দাবি করেছে।