Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েল-ইরান সংঘাত, কে কী বলছেন?


২১ জুন ২০২৫ ০০:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বর্তমানে ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে একটি বিশেষ বৈঠক করছে। এই বৈঠকে এ পর্যন্ত যা বলা হয়েছে, তার একটি সংক্ষিপ্ত চিত্র নিচে দেওয়া হলো-

ইরানের রাষ্ট্রদূত: ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত ইসরায়েলের হামলায় বেসামরিক নাগরিক হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি আন্তর্জাতিক আইন বজায় রাখতে জাতিসংঘের প্রতি সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলি রাষ্ট্রদূত: ইসরায়েলের দূত ড্যানন তার ইরানি প্রতিপক্ষকে আক্রমণ করে বলেছেন, ইসরায়েল ‘ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য ক্ষমা চাইবে না।’

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি ইরানের বিরুদ্ধে পারমাণবিক চুক্তি মেনে চলতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনেছেন।

রাশিয়ার রাষ্ট্রদূত: রাশিয়ার দূত জোর দিয়ে বলেছেন যে ইসরায়েল পারমাণবিক আলোচনার ঠিক আগের দিন ইরানের ওপর হামলা চালিয়েছে। তিনি ইসরায়েলকে সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার প্রচেষ্টার প্রতি চরম অবজ্ঞা প্রদর্শনের জন্য অভিযুক্ত করেছেন।

আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি: আইএইএ প্রধান ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, পারমাণবিক স্থাপনায় হামলা হলে তেজস্ক্রিয় বিকিরণ ঘটতে পারে, যার ফলস্বরূপ আক্রান্ত দেশের ভেতরে ও বাইরে মারাত্মক পরিণতি দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

আরো