ফরাসি বিমান সংস্থা ১৪ জুলাই পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। সংশ্লিষ্ট মুখপাত্র জানিয়েছে কোম্পানিটি লেবাননের রাজধানী বৈরুত থেকে ২৫ জুন পর্যন্ত ফ্লাইট স্থগিত রেখেছে।
মুখপাত্র জানিয়েছেন, বিমান সংস্থাটি ২৪ জুন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ফ্লাইট বাতিল করছে।
এদিকে, ফিনল্যান্ডের ফিনএয়ার জানিয়েছে যে নিরাপত্তার কারণে তারা ৩০ জুন পর্যন্ত কাতারের রাজধানী দোহা থেকে ফ্লাইট বাতিল করেছে। রোববার ব্রিটিশ এয়ারওয়েজ দোহা এবং দুবাইতে ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।