
ইরান-ইসরায়েল সংঘাত ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ‘যুদ্ধ শুরু হলো।’ বুধবার (১৮ জুন) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি এ কথা বলেছেন।
আরেক পোস্টে খামেনি লেখেন, ‘আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। ইরান কখনোই জায়নবাদীদের (ইসরায়েল) সঙ্গে আপস করবে না।’