রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, বর্তমান হুমকি পরিস্থিতির কারণে জার্মানি তেহরানে অবস্থিত তাদের দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে দেশের বাইরে সরিয়ে নিয়েছে। খবর আল-জাজিরা।
তবে, দূতাবাসটি এখনো কার্যকর রয়েছে। ইরানে অবস্থানরত জার্মান নাগরিকদের জন্য ফোন যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে এবং স্থলপথে দেশ ত্যাগের সম্ভাব্য উপায়গুলো সম্পর্কেও পরামর্শ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ইসরায়েলের তেহরানের ওপর হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে শুক্রবার (২০ জুন) যুক্তরাজ্যসহ অন্যান্য দেশও একই ধরনের পদক্ষেপ নিয়েছে।