Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিজ বাড়িতে মিলল ইসরায়েলি ২ নারীর গুলিবিদ্ধ মরদেহ


২০ জুন ২০২৫ ১১:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলে নিজ বাড়ি থেকে দুই নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, দক্ষিণাঞ্চলীয় তেলশেভায় পারিবারিক বাড়িতে দুই নারীর গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেছে। ওই দুজনের বয়স ২০ বছর। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনার তদন্ত চলছে।

ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা করছে ইরান। এ নিয়ে দেশটির বাসিন্দারা শঙ্কিত। গভীর রাতেও নিজ ঘর ছেড়ে বাঙ্কারে আশ্রয় নিতে হচ্ছে তাদের। এমন গোলযোগপূর্ণ সময়ে দুই নারীর গুলিবিদ্ধ মরদেহ দেশটিতে আতঙ্ক ছড়িয়েছে।

এদিকে ইরানের হামলার পর ইসরায়েলের হাইফার বাজান তেল শোধনাগার অবিলম্বে খালি করার নির্দেশ দিয়েছেন সেখানকার মেয়র ইয়োনা ইয়াহাভ।