
ছাত্রদল ছাত্রঅধিকার সমর্থিত অদম্য ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি পদপ্রার্থী একেএম রাকিব।
জবি: ছাত্রদল ছাত্রঅধিকার সমর্থিত অদম্য ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি পদপ্রার্থী একেএম রাকিব অভিযোগ করে বলেছেন, ক্যাম্পাসের বাইরে থেকে একটি নিদিষ্ট দলের প্যানেলের টোকেন নিয়ে প্রার্থীরা ভিতরে প্রবেশ করছে। আমাদের প্যানেলকে টোকেন নিতে দেওয়া হচ্ছে না।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ক্যাম্পাসে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
একেএম রাকিব বলেন, আজকে যখন আমরা ক্যাম্পাসের ভেতরে ভোটকেন্দ্রে প্রবেশ করি তার কিছুক্ষণ পরেই দেখতে পাই যে একটা নির্দিষ্ট প্যানেলের যেই টোকেন নম্বর ফোল্ডিং, যেখানে প্রত্যেক প্রার্থীর ব্যালট নম্বর আছে এই ব্যালট নম্বর ভেতরে ঢুকছে। এ কথা নির্বাচন কমিশনকে বলা হলে তারা বলে এটা করা যাবে।’
রাকিব বলেন, ‘ওখানে যারা দায়িত্বে আছে তারা শুধু ওই নিদিষ্ট প্যানেলের টোকেন নিয়ে প্রবেশ করতে দিচ্ছে। আমাদের টোকেন নিতে বাধা দেওয়া হচ্ছে। দায়িত্বপ্রাপ্তরা এ দায়িত্বে পক্ষপাতিত্ব করছে। নির্বাচন কমিশন এটা অস্বীকার করলে আমরা প্রমাণ দেখালে তারা এটা অনুমতি দেন। কিন্তু দায়িত্বপ্রাপ্তরা এটা ছাড়া অন্য কোনো প্যানেলের টোকেন নিতে দিচ্ছে না। আমাদের কাছে ২/৩টা কেন্দ্র থেকে এমন অভিযোগ এসেছে।’