Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিরাপত্তা শঙ্কায় ইরান থেকে জাতিসংঘ কর্মীদের সাময়িক প্রত্যাহার


২৪ জুন ২০২৫ ১৭:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে জাতিসংঘ তাদের কিছু আন্তর্জাতিক কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ইরান থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খবর আল-জাজিরা।

মঙ্গলবার (২৪ জুন) জেনেভায় জাতিসংঘের তথ্য পরিষেবা’র পরিচালক আলেসান্দ্রা ভেলুচি এই খবর নিশ্চিত করেছেন। যদিও তিনি কতজন কর্মী সরানো হবে, তা জানাতে রাজি হননি।

ভেলুচি বলেছেন, ‘জাতিসংঘ তাদের কিছু আন্তর্জাতিক কর্মী, পাশাপাশি আন্তর্জাতিক কর্মীদের নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িকভাবে সরিয়ে নিতে চলেছে।’

বিজ্ঞাপন

আরো