
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে বলেছেন, আমরা একটি দল হিসেবে কাজ করেছি। সম্ভবত এর আগে কোনো দল এতটা কাজ করেনি। ইসরায়েলের জন্য এই ভয়াবহ হুমকি মুছে ফেলার জন্য আমরা অনেক দূর এগিয়েছি। আমি ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানাতে চাই।