
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী জানিয়েছেন, ইরান তাদের পরমাণু কর্মসূচির ওপর যে ক্ষতি হয়েছে, তা নিরূপণ করছে এবং সেটি পুনরুদ্ধারের জন্য একটি বিশদ পরিকল্পনা নিয়েছে। খবর আল-জাজিরা।
ইরানের মেহের নিউজ জানিয়েছে, ইসলামী এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি এবং বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো মূল্যায়ন করছি।’
তিনি আরও বলেন, ‘পুনরুদ্ধারের জন্য প্রস্তুতিমূলক কাজ আগেই শেষ হয়েছিল, এবং আমাদের মূল লক্ষ্য হলো উৎপাদন ও সেবায় কোনো ধরনের বাধা আসতে না দেওয়া।’