ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি কড়া ভাষায় ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলাকে প্রকাশ্য আগ্রাসন ও অপরাধ বলে নিন্দা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি কোনো অবস্থাতেই থামানো হবে না।
সোমবার (২৩ জুন) মেহের নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জার্মানির এআরডি সম্প্রচার মাধ্যমকে রোববার (২২ জুন) দেওয়া এক সাক্ষাৎকারে রাভানচি ইরানের পারমাণবিক কার্যক্রম, যার মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণও রয়েছে, তা বন্ধ করার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন।
তিনি বলেন, ‘আমরা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-এর প্রকৃত সদস্য। ইরান পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। আমরা যতক্ষণ এনপিটি’র কাঠামোর মধ্যে থাকব, ততক্ষণ কেউ আমাদের বলতে পারবে না যে আমাদের কী করা উচিত আর কী করা উচিত নয়।’