ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী জাফরিয়ান বলেছেন, ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় ক্রমাগত হামলার ফলে ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য বিভাগটি প্রস্তুতি নিচ্ছে।
জাফরিয়ান বলেন, ‘আমরা এখনও পর্যন্ত অপ্রচলিত অস্ত্র ব্যবহারের কোনো খবর পাইনি। পারমাণবিক চুল্লি লক্ষ্যবস্তুতে পরিণত হলে যে কোনো পারমাণবিক লিকেজ মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত, এবং আমরা আশা করি আমরা সেই পর্যায়ে পৌঁছাব না।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত তিনটি হাসপাতাল আক্রমণ করা হয়েছে, যার মধ্যে কেরমানশাহ হাসপাতাল সম্পূর্ণরূপে খালি করা হয়েছে। এগুলি সবই বেসামরিক লক্ষ্যবস্তু। আন্তর্জাতিক সংস্থাগুলি, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক রেড ক্রসকে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা বন্ধ করার জন্য ইসরায়েলকে চাপ দিতে হবে।
তিনি বলেন, ‘আমরা তাদের কাছ থেকে খুব বেশি কিছু আশা করি না কারণ আমরা দেড় বছর ধরে গাজায় তাদের নির্মমতা প্রত্যক্ষ করেছি।’
জাফরিয়ান নিশ্চিত করেছেন যে আট দিনের “ইসরায়েলি আগ্রাসনের” পর এখন পর্যন্ত ৪৩০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩ হাজার ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।
ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান যে বিপুলসংখ্যক ড্রোন ছুঁড়েছে, তার মধ্যে বেশির ভাগই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয় বলে দাবি ইসরায়েলি বাহিনীর।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের সর্বশেষ হামলায় অন্তত ছয়টি ড্রোন ছিল। এর মধ্যে কয়েকটি ড্রোন আরাভা মরুভূমি ও গোলান মালভূমিসহ অন্যান্য অঞ্চলে পৌঁছানোর আগেই ঠেকানো হয়।
ইসরায়েলের এক সামরিক কর্মকর্তার মতে, গত সপ্তাহে ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান হামলার জন্য হাজারের বেশি ড্রোন পাঠায়। যা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই নিষ্ক্রিয় করা হয়।