Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস দাবি ট্রাম্প করলেও গোয়েন্দা তথ্য বলছে অন্য কথা


২৫ জুন ২০২৫ ১০:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) প্রাথমিক ক্ষয়ক্ষতির একটি মূল্যায়নের তথ্য ফাঁস হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস ও অন্যান্য মাধ্যমে। সেই প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরানের পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়নি।

যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। যদিও ফাঁস হওয়া গোপন গোয়েন্দা প্রতিবেদনে এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

 

বিজ্ঞাপন

আরো