Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রথমবারের মতো মাল্টিওয়ারহেড ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান


২৩ জুন ২০২৫ ১৯:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা করেছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে চলমান প্রতিশোধমূলক হামলার ২১তম ধাপে প্রথমবারের মতো মাল্টিওয়ারহেড খাইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (কদর-এইচ নামেও পরিচিত) নিক্ষেপ করেছে।

সোমবার (২৩ জুন) ‘অপারেশন ট্রু প্রমিজ’ এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়। এই হাইব্রিড অপারেশনে কঠিন ও তরল-জ্বালানি উভয় প্রকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি স্মার্ট ড্রোনও ব্যবহার করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, সোমবারের হামলায় ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা বাড়াতে এবং লক্ষ্যবস্তুতে এর কার্যকর ও ধ্বংসাত্মক প্রভাব নিশ্চিত করতে আধুনিক ও চমকপ্রদ কৌশল অবলম্বন করা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।