ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরে নাবলুসের উত্তর-পূর্বে অবস্থিত তুবাস শহরে ইসরায়েলি সেনাবাহিনী অভিযান চালিয়েছে। খবর ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার।
ইসরায়েলি সৈন্যরা শহরের বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়েছে বলেও ওয়াফা জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জেনিনের দক্ষিণে, উত্তর পশ্চিম তীরের আরাবাহ এবং কাবাতিয়াসহ বেশ কয়েকটি শহরে অভিযান চালিয়েছে। কাবাতিয়ায় অভিযানের সময় কমপক্ষে দুই ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে।
গাজায় ইসরায়েলের যুদ্ধের মধ্যে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলি সামরিক এবং বসতি স্থাপনকারীদের সহিংসতার তীব্রতর অভিযানের সম্মুখীন হয়েছে। হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে।