Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমানবাহিনী মোতায়েন


১৮ অক্টোবর ২০২৫ ১৭:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের সঙ্গে বিমান, নৌ ও সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তা করতে দুই প্লাটুন বিজিবি যোগ দিয়েছে।

এদিকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট সক্রিয়ভাবে কাজ করছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে। সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে।

বিজ্ঞাপন

আরো