Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক


২১ জুলাই ২০২৫ ২২:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি শোক প্রকাশ লিখেছেন— ‘ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।

এই দুঃসময়ে বাংলাদেশের জনগণ, বিশেষ করে নিহতদের পরিবার যাদের অনেকেই ছিল কোমলমতি শিশু, তাদের প্রতি আমার অন্তর থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। পাকিস্তান এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের পাশে রয়েছে। এই ঘটনায় নিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও।

বিজ্ঞাপন

আরো