ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের পর বৈশ্বিক অর্থনৈতিক পরিণতির বিষয়ে সতর্ক করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। তিনি উল্লেখ করেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ‘অত্যন্ত জরুরি’।
তার উদ্বেগ হলো, তেলের মূল্যবৃদ্ধি দেশে উচ্চ মূল্যস্ফীতির কারণ হতে পারে, যা সরাসরি মানুষের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
দক্ষিণ কোরিয়া এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং রফতানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ২০২৩ সালে দেশটির মোট অপরিশোধিত তেল আমদানির ৭২ শতাংশ মধ্যপ্রাচ্য থেকে আসায়, দেশটি এই অঞ্চলের জ্বালানির ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে।