
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোকাবহ পরিস্থিতির কারণে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ অনুষ্ঠান স্থগিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মঙ্গলবার (২২ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন এক বার্তায় এ তথ্য জানান।
শেফায়েত হোসেন জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আগামী ২৩ জুলাই ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ সংক্রান্ত সব অনুষ্ঠান স্থগিত করা হলো। অনুষ্ঠানের তারিখ ফের নির্ধারণ করা হবে।