
ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ন্যাটোর অবস্থান স্পষ্ট – ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। এ বিষয়ে মিত্র দেশগুলো দীর্ঘকাল ধরেই একমত।
ন্যাটো প্রধান আরও উল্লেখ করেন, তার সবচেয়ে বড় ভয় হলো যদি ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়, তাহলে তারা ইসরায়েল এবং অবশিষ্ট বিশ্বকে চাপে রাখবে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী কিনা – এমন প্রশ্নের জবাবে ন্যাটো মহাসচিব দ্ব্যর্থহীনভাবে বলেন, ‘আমার মতে, যুক্তরাষ্ট্র যা করেছে, তা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে নয়।’