
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।
ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ‘বেশ বিরক্ত’। আল জাজিরার মার্কিন সংবাদদাতা ফিল ল্যাভেল এমনটাই জানিয়েছেন।
ন্যাটো শীর্ষ সম্মেলনের জন্য ইউরোপে রওনা হওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের কাছে তার হতাশা প্রকাশ করেন। তিনি জানান, যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরেই ইসরায়েল ও ইরান উভয়ই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে।
ল্যাভেল আরও উল্লেখ করেন, ট্রাম্প ইসরায়েল ও ইরান উভয়ের ওপরই ক্ষুব্ধ হলেও, তার অতিরিক্ত রাগ ও ক্ষোভ ইসরায়েলের দিকেই বেশি ছিল। তিনি বলেন, ‘ট্রাম্প “স্পষ্টতই বেশ বিরক্ত এবং সম্ভবত বেঞ্জামিন নেতানিয়াহুর দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন।’
এর আগে সোমবার (২৩ জুন) ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে কথা বলে যুদ্ধবিরতির জন্য তার সমর্থন চেয়েছিলেন। এরপর কাতারের সাহায্যে ইরানের সমর্থন আদায় করেন।