
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ছবি: সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আমরা যত দ্রুত পারি বিমানবন্দর চালু করব। আমরা চেষ্টা করছি। যত দ্রুত সম্ভব আজ রাতের মধ্যে ফ্লাইট ওপেন করব।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন এ আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জানা গেছে, বিমানবন্দরের ক্যানোপি-১ থেকে ক্যানোপি-৬ পর্যন্ত, বিমানের স্টোর রুম, বিজিএমইএর কুরিয়ার সেকশনে এখনো আগুন জ্বলছে।