হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় রিয়াদ থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা ৩১ মিনিটে ৩৯৬ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ জানান, শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইটটি সিলেটে নামানো হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এ ছাড়া সিঙ্গাপুর ও মালদ্বীপ থেকে ছেড়ে আসা আরও দুটি ফ্লাইট সিলেট বিমানবন্দরে অবতরণ করবে বলেও জানান তিনি।