Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লেবাননে হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের


১৯ জুন ২০২৫ ১১:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাইয়ের দাবি করেছেন, হিজবুল্লাহর লিটানি সেক্টরের একজন আর্টিলারি কমান্ডার ইয়াসিন আবদেল মোনেইম এজ্জেদিনকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে।

আদরাই বলেন, এজ্জেদিন ইসরায়েলের বিরুদ্ধে অসংখ্য গুলি চালানোর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। তিনি হিজবুল্লাহর আর্টিলারি বাহিনী পুনর্গঠনের প্রচেষ্টায় জড়িত ছিলেন।

এজ্জেদিনের কথিত হত্যাকাণ্ডের বিষয়ে হিজবুল্লাহ এখনও কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন

আরো