Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শনাক্ত মৃতদেহ দ্রুতই হস্তান্তর, বাকিদের ডিএনএ টেস্টের পর


২১ জুলাই ২০২৫ ২২:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার প্রেস উইং

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা হয়েছে তাদের মৃতদেহ দ্রুতই পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এ ছাড়া, যাদের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি তাদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তী সময়ে পরিবারের কাছে দেওয়া হবে।

আহতদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। চিকিৎসা কাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করেছে প্রেস উইং।

বিজ্ঞাপন

আরো