হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল সবধরনের ফ্লাইট। আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত ৯টার পর ফ্লাইট কার্যক্রম ফের চালু হয়। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯ টা৪ মিনিটে অবতরণ করে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট।
এর পর উড্ডয়নের অপেক্ষায় ছিল ইউএস-বাংলা, ইন্ডিগোসহ আরও কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বেসামরিক বিমাণ পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।