Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা


২৪ জুন ২০২৫ ০০:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত মার্কিন সেনাদের প্রধান ঘাঁটিটি এখন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। একটি সিরীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরান বা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলার আশঙ্কায় ঘাঁটির সেনারা পূর্ণ প্রস্তুতি নিয়েছে। খবর আল-জাজিরা।

এই ঘাঁটিটি কাসরাক নামে পরিচিত এবং এটি হাসাকাহ প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটির মধ্যে অন্যতম।