Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৬০ ঘণ্টা ধরে ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন ইরান


২১ জুন ২০২৫ ০৮:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান গত ৬০ ঘণ্টা ধরে বৈশ্বিক ইন্টারনেট সংযোগের বাইরে রয়েছে বলে জানিয়েছে নেটব্লক্স পর্যবেক্ষক সংস্থা। দীর্ঘ এই অনলাইন বিচ্ছিন্নতা রাজনৈতিক মতপ্রকাশ, স্বাধীন যোগাযোগ ও জরুরি সতর্কতা গ্রহণ‐জানাতে জনগণের সক্ষমতাকে কঠোরভাবে সীমিত করছে বলে এক বিবৃতিতে জানিয়েছে তারা।

নেটব্লক্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ জুন) ভোরে শুরু হওয়া এই বিচ্ছন্নতা এখনো পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, ইসরায়েলি সাইবার হামলা রুখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইরানের সরকারি টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিলেও কবে নাগাদ স্বাভাবিক সংযোগ ফিরবে সে বিষয়টি স্পষ্ট করেনি।