Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাওড়ের ক্ষতিগ্রস্ত ৪০০ কৃষক পেল সরকারি সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২৬ ১৮:১২ | আপডেট: ৫ মে ২০২৬ ২১:২৪

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের হাওড় এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হওয়া ৪০০ কৃষকের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলায় উপস্থিত হয়ে উপজেলা পরিষদের হলরুমে এই সহায়তা দেওয়া হয়, যার মধ্যে ২০ কেজি চাল ও নগদ অর্থ ছিল। পাশাপাশি কৃষকদের আর্থিক সহায়তার পর করচার হাওড় পরিদর্শন করেন দুই মন্ত্রী।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘ভারী বৃষ্টিতে হাওড়ের কৃষকদের যে ক্ষতি হয়েছে, সেটার জন্য সমবেদনা জানাচ্ছি। তবে হাওড়ে যেটুকু ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে দেশে খাদ্যের ঘাটতি হওয়ার কোনোও ঝুঁকি নেই।’

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘হাওড়ের পানি নিষ্কাশনের জন্য আর যাতে ফসলের ক্ষতি না হয়, সেজন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে হাওড়ের মধ্যে অপরিকল্পিত প্রকল্প যাতে নির্মাণ করা না হয়, সেদিকেও নজরদারি বাড়ানো হবে।’

এ ছাড়াও, অনুষ্ঠানে দূর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘হাওড়ের ফসল রক্ষা বাঁধের কাজে যদি দুর্নীতি কিংবা অনিয়ম হয়ে থাকে, তাহলে অবশ্যই তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার কৃষকদের পাশে আছে এবং থাকবে। সুতরাং দুশ্চিন্তার কোনোও কারণ নেই।’

তিনি আরও বলেন, ‘সুনামগঞ্জের যে কোনোও দূর্যোগ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। এমনকি স্থানীয় প্রশাসনেরও প্রস্তুতি রয়েছে। আপনারা আতংকিত হবেন না। সবসময় সরকার আপনাদের পাশে থাকবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আবারও বাড়ল সোনার দাম
৭ মে ২০২৬ ১১:৫৪

আরো

সম্পর্কিত খবর