Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১৩:২৬

সিলেট: ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন অন্তত ৭-৮ জন। এদের মধ্যে দুই বাসের চালকের অবস্থা গুরুতর।

শনিবার (৫ জুলাই) ভোর সোয়া ৬টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন অফিসের পাশে এনা ও ইউনিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহত ব্যক্তির নাম রাজু। তিনি ইউনিক পরিবহনের হেলপার ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান। তিনি বলেন, ইউনিক বাসটি সিলেট থেকে ঢাকায় ও এনা বাসটি ঢাকা থেকে সিলেট আসার পথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিকের হেলপার ঘটনাস্থলে মারা যান।

বিজ্ঞাপন

এ ছাড়া দুই বাসের চালক ও যাত্রীসহ ৭-৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সারাবাংলা/এমপি