Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ২২:৫৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মতিন (৩৭) ও আকবর আলী (৩৮) নামে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আব্দুল মতিন দোয়ারাবাজারের জিরাগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মনাফের ছেলে ও আকবর আলী লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তবে, আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে লক্ষ্মীপুর গ্রাম ও জিগারগাঁও গ্রামের মধ্যে ফুটবল খেলা হয়। খেলা চলাকালীন লক্ষ্মীপুর গ্রামের আকবর আলীর ভাই ফারুক মিয়া জিগারগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে জাকারিয়াকে মারধর করেন।

বিজ্ঞাপন

খেলা শেষে সন্ধ্যায় আব্দুল মতিন তার ছেলেকে মারধরের কারণ জানতে আকবর আলীর বাড়িতে যান। সেখানে আকবরের লোকজন তাকেও মারধর করে। এই ঘটনার জের ধরে মতিনের পক্ষের লোকজন লক্ষ্মীপুর বাজারে আকবর ও তার সহযোগীদের ওপর হামলা চালায়।

দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষে আব্দুল মতিন ও আকবর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বর্তমানে লক্ষ্মীপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর