Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৬

মরদেহ। প্রতীকী ছবি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ধরলা ধরলা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশের একটি দল। এর আগে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, আনুমানিক ৪০ বছর বয়সী ওই যুবকের মরদেহ ধরলা নদীতে ভাসতে দেখেন। পরে পুলিশকে খবর দেন তারা। তাদের ধারণা মরদেহটি উজান থেকে ভাসতে ভাসতে এসেছে। তার পরনে শুধু লুঙ্গি ছিল।

কুড়িগ্রাম নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ধরলা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মরদেহটি ৩-৪ দিন আগের। তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর