Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বগুড়ায় বিদ্যুতায়িত হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ২০:১১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বগুড়া: জেলার শেরপুরে বিদ্যুতায়িত হয়ে রায়ুহানুল ইসলাম রানা (৩২) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামস্থ তার নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হানুল ইসলাম মৃত শাহ্ আনোয়ার হোসেনের পুত্র। তিনি সর্বশেষ জয়পুরহাটের কালাই থানায় কর্মরত ছিলেন। শনিবারই ঢাকার নৌপুলিশে যোগদানের কথা ছিল তার।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তিনি নিজ বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হন। পরিবারের লোকজন দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুদ্দিন জানান, মরদেহটি ময়নাতদন্তে জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর