Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলিফ্যান্ট রোডে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দোকান কর্মচারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১৯:২৯ | আপডেট: ৭ মে ২০২৬ ২১:০০

বিদ্যুতায়িত। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রনি তালুকদার নামে (৩২) এক দোকান কর্মচারী মারা গেছেন।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল রাখী সুজ দোকানের পাশে এ ঘটনা ঘটে।

রনির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দুপুর বাধপাড়া গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর কুড়ারঘাট এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের পাশের গাছ থেকে আম পাড়ার সময় বাইরের তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয় রনি। দেখতে পেয়ে সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হাসপাতালে রনির সহকর্মী রাজু জানান, তারা বাটা সিগন্যালে রাখী সু স্টোর নামে একটি জুতার দোকানে কাজ করেন। দোকানের উপরে একটি আমগাছ আছে। বিকেলে সেই গাছ থেকে আম পাড়তে যায় রনি। এ সময় বাইরের ফোরফোরটি লাইনের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয় রনি। পরে সেখান থেকে তাকে দ্রুত নামিয়ে হাসপাতালে নিয়ে এলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য নিউমার্কেট থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর