Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পাংশায় নছিমনের ধাক্কায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ২১:২৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় নছিমনের ধাক্কায় ছিবারন বিবি (৭০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে পাংশা উপজেলার দত্তের বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছিবারন উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভুরকুলিয়া গ্রামের আসমত মোল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছিবারন বিবি দত্তের বাজারে একটি স্যানেটারি দোকান থেকে বের হওয়ার সময় একটি নছিমন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীরয়া তাকে উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালউদ্দীন আহমেদ বলেন, ‘সংবাদ পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর