Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ১২:০২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক চাঁপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৩ মে) ভোর ৬টার দিকে উপজেলার বেনীপুর এলাকায় নাচোল-আড্ডা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নাচোল উপজেলার আজিমপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মো. সোহাগ হোসেন (১৭) এবং শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গি গ্রামের মোজাম্মেল হকের ছেলে রবিউল আওয়াল জিসান (২৭)। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই ছিলেন।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ভোরে মোটরসাইকেলযোগে নাচোল-আড্ডা সড়ক দিয়ে যাচ্ছিলেন জিসান ও সোহাগ। এ সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর