Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ১১:১১

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) রাত ১১টার দিকে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তর নাম আবু হানিফা (৪৮)। সে উপজেলার পৌর শহরের দামপাড়া মধ্যপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। পেশায় সে একজন কলা চাষি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ১১টার দিকে জলছত্র দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল কাকরাইদ এলাকায় পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

বিজ্ঞাপন

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর