Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ধানের শীষে ভোট দিন, শার্শাকে মাদকমুক্ত করব: মফিকুল

লোকাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ২৩:৩৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বেনাপোল: শার্শা উপজেলাকে আধুনিক ও মাদকমুক্ত করার অঙ্গীকার করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও যশোর-১ আসনের ধানের শীষের প্রার্থী জননেতা মফিকুল হাসান তৃপ্তি।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে শার্শা উপজেলার পুটখালি ইউনিয়নের বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজউদ্দিন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, “ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি তারেক রহমান সাহেবকে উপহার দিন। ইনশাআল্লাহ, আমি আপনাদের একটি আধুনিক ও মাদকমুক্ত শার্শা উপহার দেব। এখানে আধুনিক হাসপাতাল নির্মাণ, নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু, কারিগরি শিক্ষার উন্নয়ন এবং শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি কখনো অপকর্ম বা সুবিধাবাদী রাজনীতিতে বিশ্বাস করে না। জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে বিএনপি সবসময় দৃঢ়ভাবে অবস্থান করছে। ধানের শীষ মানেই মানুষের ভোটের অধিকার।”

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর