Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ছাত্র-জনতার ওপর হামলাকারী ফয়েজের শাস্তির দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ২২:৩৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ফরিদপুর: জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি বঙ্গবন্ধু সামাজিক সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ‘ফরিদপুর বিক্ষুব্ধ ছাত্র-জনতা ও সমবায় ব্যাংক গ্রাহক’দের উদ্যোগে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, শেখ ফয়েজ ফরিদপুর সমবায় ব্যাংকের সাবেক সভাপতিও ছিলেন।

মানববন্ধনে বক্তব্য দেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সোহেল রানা, জুলাই যুদ্ধা আবরাব নাদিম ইতু, আরিফুল ইসলাম, সাংবাদিক মনিরুজ্জামান মনির ও সমবায় ব্যাংককের সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে শেখ ফয়েজ আহমেদের ভূমিকা ছিল বিতর্কিত। তিনি ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান করে ফেসবুকে নানা ধরনের পোস্ট করেছেন এবং হামলার সঙ্গে সরাসরি জড়িত। এমন ব্যক্তিকে কীভাবে জুলাই সাহসী সাংবাদিককতা পুরস্কার দেওয়া হলো‌? তাকে জুলাই সাহসী সাংবাদিক পদক প্রদান করায়‌ তীব্র নিন্দা জানানো হয়।

এছাড়াও ফয়েজ আহমেদের বিরুদ্ধে ফরিদপুর সমবায় ব্যাংকের ‌অর্থ কেলেঙ্কারির ‌ অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফরিদপুর সমবায় ব্যাংক দখল করে আছেন। এখানে কোনো বৈধ কমিটি নেই। সে একা ব্যাংকের ৩০ দোকান ভাড়া, সোনালী ব্যাংকের ভাড়া তুলে খাচ্ছে। তার বিরুদ্ধে ব্যাংকের প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

মানববন্ধনে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ জেলায় কর্মরত সাংবাদিক‌ ও সর্বস্তরের জনগণ ‌ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম