Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নির্বাচন ও গণভোট সামনে রেখে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৫:৩৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পিরোজপুর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে পিরোজপুর জেলার সকল উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক চান, সদস্য সচিব আব্দুর রাজ্জাক মুনান, সাবেক কমান্ডার ফজলুল হক সেন্টু, আব্দুস সালাম বাতেনসহ জেলা ও উপজেলার অসংখ্য বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘পরাধীন দেশকে স্বাধীন করতে আমরা বুকের রক্ত দিয়েছি। রাষ্ট্রের কাছে আমাদের একমাত্র চাওয়া—প্রাপ্য সম্মানটুকু।’ তারা প্রশাসনের কাছে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন বাড়ানো এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার দাবি জানান।

বিজ্ঞাপন

বক্তারা আরও উল্লেখ করেন, যেহেতু জেলা প্রশাসক নিজেও একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, তাই মুক্তিযোদ্ধারা তার কাছে বিশেষ প্রত্যাশা রাখেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ বলেন, ‘১৯৭১ সালে যেমন ঐক্যবদ্ধভাবে দেশকে স্বাধীন করেছিলেন, তেমনি বর্তমানেও সমাজের সকল অসংগতির বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ তিনি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, ‘জেলা প্রশাসন সর্বদা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে পাশে থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর