Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নওগাঁয় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ২২:৫১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নওগাঁ: নওগাঁর সদর উপজেলার হাঁপানিয়া (তেঁতুলতলী) এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁ সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের এলিম শাহর ছেলে মোস্তফা সর্দার (৫৫)। তিনি পেশায় চালকল ব্যবসায়ী। অপরজন হলেন পোরশা উপজেলার বাসিন্দা আব্দুল মালেক।

পুলিশ জানায়, তারা মোটরসাইকেলযোগে হাঁপানিয়া থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তেঁতুলতলী এলাকায় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর