Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত ‎

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ২১:০১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বান্দরবান: বান্দরবানের চিম্বুক সড়কে সিএনজিচালিত অটোরিকশা উলটে সাগর (২৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যবসায়ী।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে চিম্বুক সড়কের ১২ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকার মো: হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাগর পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী। সে বুধবার পেঁপে কেনার উদ্দেশে সিএনজিযোগে চিম্বুক যাচ্ছিলেন। ১২ মাইল এলাকায় পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সাগর ঘটনাস্থলেই মারা যান। আহত হন সঙ্গে থাকা আরেক ব্যবসায়ী।

বিজ্ঞাপন

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ পারভেজ জানান, চিম্বুক সড়কে সিএনজি উল্টে সাগর নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর