Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

প্রার্থিতা ফিরে পেলেন পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১১:০০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পিরোজপুর: আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন।

রোববার (১৪ জানুয়ারি) শুনানি শেষে বাংলাদেশ হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে মাহমুদ হোসেন বলেন, ‘আদালতের এই আদেশের মাধ্যমে প্রার্থিতা নিয়ে সৃষ্ট সব অনিশ্চয়তার অবসান হয়েছে। এই রায়ে শুধু আমি নই, আমার সমর্থক ও অনুসারীরাও নতুন করে আশার আলো দেখছেন।’

মাহমুদ হোসেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী থাকলেও তা না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। জানা গেছে, তিনি পিরোজপুর জেলার প্রবীণ সাংবাদিক তোফাজ্জেল হোসেন মানিক মিয়ার ভাতিজা। ২০২৩ সালে ঢাকায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। এরপর থেকেই দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার সাংগঠনিক যোগাযোগ জোরদার হয়।

বিজ্ঞাপন

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র ও তার সমর্থকদের সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং অফিসার ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল করেন। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করলে এক শতাংশ ভোটার সমর্থনসংক্রান্ত তথ্যের গরমিল দেখিয়ে সেখান থেকেও তার আবেদন খারিজ করা হয়। সর্বশেষ তিনি উচ্চ আদালতে রিট করলে শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

রায় প্রসঙ্গে মাহমুদ হোসেন বলেন, ‘মহামান্য আদালত সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছেন। এই রায় শুধু আমার ব্যক্তিগত জয় নয়, পিরোজপুর-২ আসনের তৃণমূল পর্যায়ের লাখো মানুষের ন্যায্য প্রত্যাশার প্রতিফলন। আমি বিশ্বাস করি, আসন্ন নির্বাচনে এই জনসমর্থনই বিপুল ভোটে বিজয়ে রূপ নেবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর