Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে বাসচাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৭

সাকুরা পরিবহণের বাস।

বরিশাল: ‎রাস্তা পার হওয়ার সময় বরিশালের উজিরপুরে বাসচাপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত রিপন বিশ্বাস (৪৩) আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের সুদেব বিশ্বাসের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকের উজিরপুর সদর শাখার কর্মকর্তা ছিলেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন বিশ্বাস রাস্তা পার হওয়ার সময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহণের একটি বাস বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক বাসটি সড়কের পাশে রেখে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

‎গৌরনদী মহাসড়ক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম শেখ বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৯

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর