বেনাপোল: যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিনে নয়টি চালানে, ৩৭ টি ট্রাকে ১৩৫০ মেট্রিক টন (নন বাসমতি) সেদ্ধ চাল আমদানি করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভারতীয় আমদানিকৃত চালের দুটি চালানে ১৫ ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করেছে বলে জানা গেছে।
এর আগে, ২৭ জানুয়ারি ৭৭০ মেট্রিক টন আমদানি হয়েছিল। এ নিয়ে দুই দিনে ১৩৫০ মেট্রিক টন আমদানি হলো। এই চাল আমদানি করেছে মেসার্স হাজী মুসা করিম অ্যান্ড সন্স।
বন্দর সূত্রে জানা যায়, দেশের বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে শুল্কমুক্ত সুবিধায় কাস্টমস থেকে ছাড়ের সুবিধা দিয়েছে সরকার। গত বছরের আগস্ট-নভেম্বর এই তিন মাসে বেনাপোল দিয়ে চাল আমদানি হয়েছিল ছয় হাজার ১২৮ মেট্রিক টন। চলতি মাসের ১৮ জানুয়ারি ২৩২ আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। যার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আগামী ৩ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে আমদানি করা চাল বাজারজাত করতে হবে। প্রতি কেজি চালের সব খরচসহ দাম পড়েছে ৫০ টাকা।
বেনাপোল বন্দরের বন্দর পরিচালক শামীম হোসেন বলেন, ‘বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে দুই দিনে ৩৭টি ট্রাকে ১৩৫০ মেট্রিক টন (নন বাসমতি) মোটা চাল আমদানি হয়েছে। আমদানি করা চালের চালানগুলো বন্দর থেকে দ্রুত খালাসের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।